ফোনে ভাইরাস আছে কিনা কিভাবে বুঝবেন

ফোনে ভাইরাস আছে কিনা কিভাবে বুঝবেন। বর্তমানে আমরা স্মার্টফোন ব্যবহার করতে এগিয়ে ভাইরাস এর সমস্যায় পড়ি। কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের ফোনে ভাইরাস আছে কিনা।

ফোনে-ভাইরাস-আছে-কিনা-কিভাবে-বুঝবেন .webp


 আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব কিভাবে ফোনে ভাইরাস আছে সেটি বুঝবো। ভাইরাসের কি কি লক্ষণ আছে এবং কিভাবে ফোনের ভাইরাস দূর করা যাবে সে বিষয়ে সম্পর্কে। ফোনের ভাইরাস আছে কিনা এ বিষয়টি নিয়ে জানতে হলে আজকের আর্টিকেলটি পুরোটা মনোযোগী সহকারে পড়বেন।

পেজ সূচিপত্র ফোনে ভাইরাস আছে কিনা কিভাবে বুঝবেন 

ফোনে ভাইরাস আছে কিনা কিভাবে বুঝবেন 

 স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ছবি ভিডিও এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আরো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা আমাদের মোবাইল ফোনের মাধ্যমে সংরক্ষণ করে রাখি। কিন্তু সেই স্মার্ট ফোনে যদি হঠাৎ করে কোন সমস্যা দেখা দেয় আমরা চিন্তিত হয়ে পড়ি। 

বিশেষ করে আমাদের ফোনে কোন ভাইরাস আছে কিনা, ব্যক্তিগত কোন তথ্য চুরি হয়ে যাচ্ছে কিনা এ বিষয়টি নিয়ে আমরা খুব চিন্তিত হয়ে থাকি যখন আমাদের ফোন অস্বাভাবিকভাবে কাজ করতে থাকে। আমরা এসব বিষয় নিয়ে চিহ্নিত হয়ে থাকি কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের ফোনে ভাইরাস আছে কিনা।

 আজকের আর্টিকেলে  আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের ফোনে ভাইরাস থাকলে কিভাবে সেটি আমরা বুঝবো এবং কিভাবে ভাইরাস সনাক্ত করতে পারবো। ফোনে ভাইরাস হলে কিভাবে বুঝবেন সেটাই এখন জেনে নিব। আপনার ফোন যদি ধীরগতির হয়ে যায়। আগে এখন স্বাভাবিকভাবে চলত কিন্তু হঠাৎ করে যদি আপনার ফোন ধীরে কাজ করা শুরু করে তাহলে বুঝবেন যে আপনার ফোনে ভাইরাস থাকতে পারে। 

আবার এমনও হতে পারে যে আপনি ফোন চার্জে দিয়েছেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এটিও ফোনে ভাইরাস হওয়ার একটি লক্ষণ হতে পারে। আপনি আপনার ফোনে ইন্টারনেট কম ব্যবহার করছেন কিন্তু পরে দেখছেন যে খুব তাড়াতাড়ি ইন্টারনেট শেষ হয়ে যাচ্ছে।

ফোনের একা একা চালু হয়ে গেলে বুঝতে পারবেন যে আপনার ফোনে ভাইরাস আছে। আবার যদি দেখেন যে আপনার ফোনে অপরিচিত বেশি বেশি মেসেজ আসছে তবে আপনার ফোনে ভাইরাস আছে বলে মনে করবেন। আবার ফোন দেখবেন মাঝে মাঝে একা একা রিস্টেট হবে এবং একা একা খুলে যাবে।

 তবে আপনি একবারে এই নিশ্চিত হবেন না যে আপনার ফোনে ভাইরাস আছে। এগুলো লক্ষণ ভালো করে পরীক্ষা করে দেখবেন যে ভাইরাস আছে কিনা ফোনে ভাইরাস থাকার আরো লক্ষণ আছে এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব।তাই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য অনুরোধ করছি।

ফোনে ভাইরাস হওয়ার লক্ষণ কি কি 

 আমাদের মোবাইল ফোনে ভাইরাস ঢুকলে বিভিন্ন ধরনের অস্বাভাবিক কাজকর্ম হয় ফোনের মধ্যে। ফোনের মধ্যে যেকোনো একটি অস্বাভাবিক কাজ হলে আমরা ধরে নিব এটি ভাইরাস এটি মনে করা ঠিক না। তবে কিছু কিছু লক্ষণ রয়েছে যেগুলো আমাদের ফোনের মধ্যে দেখা দিলে আমাদের কিছু পদক্ষেপ নেওয়া উচিত। আমরা কি সেসব লক্ষণ সম্পর্কে জানি? না জানলেও সমস্যা নেই এখন আপনাদেরকে এসে এই লক্ষণ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
  • আপনার অজান্তে ফোনে অপরিচিত এপ্স ডাউনলোড হলে বুঝবেন আপনার ফোনে ভাইরাস রয়েছে।
  •  আপনি ফোন ব্যবহার করছেন না অথচ আপনার ফোনে থাকা ইন্টারনেট ডাটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি বুঝে নিতে পারেন আপনার ফোনে ভাইরাস রয়েছে।
  •  আপনি জানেন না অথচ আপনার ফোন থেকে অন্য কারো কাছে এসএমএস প্রদান করা হচ্ছে।
  •  আপনার ফোনের ক্যামেরা অথবা মাইক্রোফোন হুট করে চালু হয়ে যাচ্ছে। অথবা ফোনে থাকা ছবি ফাইল ডিলিট হয়ে যাচ্ছে তবে বুঝে নিবেন আপনার ফোনে ভাইরাস রয়েছে।
  •  আপনার ফোনে যদি অজানা ভিপিএন অথবা প্রোফাইল শো করে তবে বুঝে নেবেন আপনার ফোনে ভাইরাস রয়েছে।
  •  আপনার ফোনে হুট করে অশ্লীল বা অপ্রত্যাশিত বিজ্ঞাপন চলে আসে তবে বুঝে নিবেন আপনার ফোনে ভাইরাস রয়েছে।
  •  আপনার অ্যাকাউন্ট অন্য কেউ লগইন করছে এই ধরনের নোটিফিকেশন যদি আসে তবে বুঝে নিবেন আপনার ফোনে ভাইরাস রয়েছে।
 এ ধরনের লক্ষণ দেখলে আপনি বুঝে নিবেন যে আপনার ফোনে ভাইরাস রয়েছে। তাই আপনি এই চুপ থাকবেন না এ বিষয়ে পদক্ষেপ নিবেন। নইলে আপনার ছবি ভিডিও ওর মাধ্যমে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। ছাড়া আপনার প্রয়োজনীয় ফাইল ডকুমেন্টের নিরাপত্তা হারিয়ে যেতে পারে। তাই এসব লক্ষণ দেখা দিলে সাথে সাথে এটির বিষয়ে পদক্ষেপ নিবেন।

ফোনে ভাইরাস প্রবেশ করার কারণ কি কি 

ফোনে ভাইরাস হুট করে প্রবেশ করে না। অনেক সময় হুট করে প্রবেশ করে এবং অনেক সময় আমাদের অসতর্কতার কারণে ঢুকে পড়ে। ফোনে ভাইরাস ঢোকার কিছু কারণ রয়েছে সেগুলো কারণ কি কি তা নিচে আলোচনা করা হলো। 
  •  আপনাকে যদি কোন অপরিচিত মানুষ কোন ফাইল দেয় আপনি যদি সেটি গ্রহণ করে ফেলেন কোন যাচাই-বাছাই না করে এটি কিন্তু আপনার ফোনে ভাইরাস প্রবেশ করার একটি কারণ হতে পারে।
  •  আপনি কোন অ্যাপ ইউজ করার সময় যদি হুট করে অনুমতি চাই এবং আপনি অসতর্ক হয়ে কোন কিছু যাচাই-বাছাই না করে তাকে অনুমতি দিয়ে দেন তবে সে ক্ষেত্রে আপনার ফোনে ভাইরাস ঢুকে যেতে পারে।
  •  আপনি যদি দুর্বল নেটওয়ার্কের ওয়াইফাই ব্যবহার করে থাকেন সে ক্ষেত্রে আপনার ফোনে ভাইরাস ঢুকে যেতে পারে।
  •  আপনি যদি আপনার ফোনে অপরিচিত কোন পিডিএফ ডাউনলোড করেন যাচাই-বাছাই না করে তবে সেক্ষেত্রে আপনার ফোনে ভাইরাস দিতে পারে। কারণ অপরিচিত পিডিএফে ক্ষতিকর কনটেন্ট থাকতে পারে।
  •  আপনার ফোনের সব সফটওয়্যার আপডেট না করা। আমাদের ফোনে মাসের পর মাস বের হয়ে যায় কিন্তু কোন ধরনের অ্যাপস এর পাসওয়ার্ড আপডেট করি না। এর ফলে আমাদের ফোনে ক্ষতিকর ভাইরাস ঢুকে যায়।
  •  কোন আপ্র প্রতারণামূলক ওয়েবসাইট থেকে ভুয়া বিজ্ঞাপন দিচ্ছে এবং আপনি সেখানে ক্লিক করে দিলে ভাইরাস আসতে পারে।
  •  বিভিন্ন বিজ্ঞাপন দেখে টাকার লোভে গেম ডাউনলোড করলে সেক্ষেত্রে আপনার ফোনে ভাইরাস ঢুকে যেতে পারে।
  •  facebook whatsapp messenger এ কেউ কোন লিংক পাঠালে সেটি যাচাই না করে লিঙ্কে চাপ দেওয়ার ফলে আপনার ফোনে ভাইরাস ঢুকে যেতে পারে।
 উপরোক্ত কারণগুলোর মাধ্যমে আমাদের ফোনে জানা অজানায় ভাইরাস ঢুকে যায়। উপরোক্ত কারণগুলো দেখে আমাদের একটু সতর্ক হওয়া উচিত।

ফোনের মধ্যে ভাইরাস ঢুকে গেলে কি করবেন 


ফোনে-ভাইরাস-আছে-কিনা-কিভাবে-বুঝবেন .webp


 আমাদের ফোনের মধ্যে ভাইরাস ঢুকে গেলে চুপ করে থাকা উচিত নয়। সাথে সাথে এ কিছু পদক্ষেপ নিতে হবে। নইলে আমাদের নিজের প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। মধ্যে থাকা প্রয়োজনীয় ডকুমেন্ট ছবি ভিডিও উধাও হয়ে যেতে পারে। এছাড়া নিজের পার্সোনাল ছবি থাকলে সেগুলো বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে গেলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। 

তাই ফোনের মধ্যে ভাইরাস ঢুকে গেলে চুপ করে না থেকে, আতঙ্কিত ও না হয়ে যেগুলো কাজ করা উচিত তা নিয়ে আলোচনা করা হলো।যখন দেখবেন আপনার ফোনে অপ্রয়োজনীয়, অ স্বাভাবিক কার্যকলাপ দেখা যাচ্ছে তখন আপনি আপনার ফোনে ইন্টারনেট সংযুক্ত করা থাকলে ইন্টারনেট অফ করতে পারেন।

 রিসেন্টলি আপনি যেগুলো অ্যাপ ইন্সটল করেছেন সেগুলো অ্যাপস ইনস্টল করে দিতে পারেন। গুগল প্লে স্টোর থেকে সবগুলো অ্যাপ স্ক্যান করে দেখুন কোন অ্যাপের সমস্যা রয়েছে। কে আপনি অসতর্ক হয়ে যেসব অ্যাপস এর ক্যামেরা লোকেশন এবং মাইক্রোফোনের অনুমতি দিয়েছেন দয়া করে সেসব অ্যাপ এর অনুমতি বন্ধ করবেন। 

আপনার ফোনে যদি কোন সন্দেহজনক ফাইল থেকে থাকে বলে আপনার মনে হয় তবে সেটি আপনি মুছে দিতে পারেন। এগুলো পদক্ষেপ নেওয়ার পরেও যদি ঠিক না হয়। তবে আপনি ফোন রিস্টার্ট করতে পারেন। এন্ড্রয়েড ফোনে সেভ মোড চালু করতে পারেন। ফোনে বারবার সন্দেহজনক কার্যকলাপ দেখা দিলে প্রথমে পদক্ষেপ গ্রহণ করার পরেও যদি না ঠিক হয় তবে বিশেষজ্ঞ কাজ থেকে আপনি সাহায্য নিতে পারেন। অর্থাৎ যারা ফোন বিষয়ক কাজ করে থাকে তাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন।

ফোনে ভাইরাস ঢুকলে যেসব কাজ করবেন না 

ফোনে ভাইরাস ঢুকে যাওয়ার পর আতঙ্কিত হয়ে আমরা না জেনে অনেক কিছু করে ফেলি। তবে সঠিক নিয়ম না জেনে কিছু করা উচিত না এতে আমাদের এই ক্ষতি হয়ে যাবে। এমনকি ফোনে থাকা ব্যক্তিগত ছবি ফাইল ঝুঁকির মুখে পড়বে। আসুন জেনে নেই ফোনে ভাইরাস ঢুকলে যেসব কাজ করা যাবেনা।
  • যে ফোনে ভাইরাস আক্রান্ত সে ফোন দিয়ে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট লগইন করা যাবে না।
  •  ভাইরাস সনাক্ত হওয়ার পরেও অপরিচিত কোন apps কে অনুমতি দেওয়া যাবে না।
  • ফোনে গুরুত্বপূর্ণ  তথ্য যাচাই না করে ডিলিট করা যাবে না।
  •  অপরিচিত কোন অ্যাপস দিয়ে ভাইরাস দূর করার চেষ্টা ভুলেও করবেন না।
  •  ফোনের নিরাপত্তা চেক না করে ওই ফোন দিয়ে অনলাইনে লেনদেন করবেন না।
  •  যে ফোনে ভাইরাস রয়েছে সে ফোনে গুরুত্বপূর্ণ ছবি ভিডিও রাখবেন না। যখন শনাক্ত হবেন যে ফোনে ভাইরাস রয়েছে তখন সেই ফোনের আপনার গুরুত্বপূর্ণ ছবি থাকলে সেই ছবিগুলো অন্য একটা ফোনে পার করে দেওয়ার চেষ্টা করবেন।
  •  আপনার যদি কোন বিজনেস অ্যাকাউন্ট থেকে থাকে ওই ফোনে তবে সেটি লগ আউট করে ফেলবেন।
  •  যদি কোন app মনে হয় সন্দেহজনক সাথে সাথে সে এই অ্যাপটি ডিলিট করে ফেলে দিবেন।
 আপনার ফোনে ভাইরাস ঢুকে যাওয়ার সাথে সাথে আপনার প্রথম কাজ হচ্ছে ক্ষতির পরিমাণ বোঝা। এবং নিজে না পারলে কোন বিশেষজ্ঞ দিয়ে ফোনের ভাইরাস পরিষ্কার করা।

ফোনে ভাইরাস হওয়া থেকে বাঁচার উপায় 

আমাদের স্মার্টফোন ব্যবহারের সময় দেখা যায় কখনো কখনো তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যায়, কখনো কখনো ফোনের অ্যাপস একা একা চালু হয়ে যায়, ফোনে তাড়াতাড়ি ইন্টারনেট শেষ হয়ে যায়, এছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। শসা দেখা দিলে আমরা বুঝতে পারি যে আমাদের ফোনে ভাইরাস ঢুকেছে। আমাদের বিভিন্ন অসতর্কতার কারণে ফোনে ভাইরাস ঢুকে থাকে। কিন্তু কিছু উপায় অবলম্বন করে ফোনে ভাইরাস থেকে বাঁচা যায়। নিচে সেগুলো উপায় সম্পর্কে বলা হলো।
  •  অপরিচিত এপ্স ইন্সটল না করা।
  •  অপরিচিত আপ বিভিন্ন অনুমতি চাইলে সেগুলো অনুমতি না দেওয়া।
  •  অপরিচিত পপ আপে এ ক্লিক না করা।
  •  অন্য কারো দেওয়া লিংকে ক্লিক না করা।
  •  সন্দেহজনক ওয়েবসাইট ব্যবহার না করা।
  •   অপরিচিত ব্যক্তির পরামর্শে সেটিংস পরিবর্তন না করা।
  •  একসঙ্গে অনেক এন্টিভাইরাস ইন্সটল না করা।
  •  অপরচিত অ্যাপস ব্যবহার না করা।
  •  অপরিচিত অ্যাপসে হালকা সমস্যা হওয়ার সাথে সাথে অ্যাপসটি ফোন থেকে ডিলিট করে দেওয়া।
  •  নিয়মিত ফোনের সফটওয়্যার আপডেট করা।
 ফোনে ভাইরাস প্রবেশ করলে এ বিষয়ে অনেক সতর্ক থাকা উচিত। ভুল সিদ্ধান্ত ও না নিয়ে ভালোভাবে যাচাই-বাছাই করে ভাইরাস দূর করার চেষ্টা করা উচিত।

ফোনে ভাইরাস হলে ব্যাক্তিগত কি কি ক্ষতি হয় 


ফোনে-ভাইরাস-আছে-কিনা-কিভাবে-বুঝবেন .webp


 আমাদের ফোনে ভাইরাস ঢুকলে যে শুধুমাত্র ফোনের ক্ষতি হবে বিষয়টা এমন না। মাঝে মাঝে ফোনে ভাইরাস ঢোকা আমাদের ব্যাক্তি জীবনে প্রভাব ফেলে। আমাদের ফোনে থাকা পার্সোনাল ছবি ভিডিও ভাইরাস ঢোকার মাধ্যমে চুরি হয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে আমাদের ব্যক্তি জীবনে এটি অনেক ক্ষতি হয়। তাই আমাদের ফোনের ভাইরাস ঢোকার বিষয়টা নিয়ে সচেতন থাকা উচিত। 

 নিজে আলোচনা করা হলো ফোনে ভাইরাস হলে কি কি ব্যক্তিগত ক্ষতি হয়। আমাদের ফোনে যদি ভাইরাস ঢুকে তবে আমাদের ফোনে থাকা ব্যক্তিগত ছবি ভিডিও অন্যের হাতে চলে যায়। ফোনে ভাইরাস ঢোকার ফলে আমাদের নাম ঠিকানা সহ অটো অন্যান্য জিনিস অন্যের কাছে চলে যায়। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যায় যেমন আমাদের হয়ে অন্য কাউকে গালাগালি করলে সেটি মানুষ ভাবে আমরা করেছি এবং এটি অনেকটা খারাপ দেখায়।

 জিমেইল পাসওয়ার্ড হ্যাক হয়ে গেলে অন্য কেউ পাসওয়ার্ড দিয়ে জিমেইল লগইন করে আপনার ফোনের সব ধরনের ব্যাকআপ নিতে পারবে। আপনার ফোনে থাকা ব্যক্তিগত মেসেজ ফাঁস হয়ে যেতে পারে যা আপনার কাছে কখনো কখনো লজ্জাজনক হতে পারে। বিকাশ নগর থেকে অর্থ চুরি হয়ে যেতে পারে।

 ফোনে ভাইরাস ঢুকে ফোনের ব্যাক্তিগত তথ্য চুরি করে আপনার পরিচয় নিয়ে অন্য ওজনের সঙ্গে কথা বলে আপনার নাম খারাপ করতে পারে। ফোনে থাকা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট  হারিয়ে যেতে পারে। আপনার ব্যক্তিগত ছবি যদি অপব্যবহার হয়ে থাকে তবে আপনার সামাজিক ক্ষতি হয়ে যেতে পারে। আপনার ফোনে ভাইরাস ঢুকলে আপনার ব্যক্তিগত অনেক ক্ষতি হয়ে যেতে পারে তাই আপনি এ বিষয় নিয়ে সবসময় সতর্ক থাকুন।

কোন ধরনের মানুষের থেকে ফোনে ভাইরাস হলে সাহায্য নিবেন 

মোবাইলে ভাইরাস ঢুকে গেলে নিজে চেষ্টা করার পর যখন সেটি ঠিক না হয় তখন অন্য মানুষের সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু আমরা বুঝতে পারি না যে কার কাছ থেকে এ ধরনের সমস্যার সমাধান করা যাবে। না জেনে অনেকে অনলাইনে পরিচিত ব্যক্তির থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করে। তবে এটি করা উচিত নয়। যারা ফোন বিষয়ে বেশি বিশেষজ্ঞ তাদের থেকে এ ধরনের সমস্যার সাহায্য নেওয়া উচিত। কোন ধরনের লোকের কাছ থেকে ফোনে ভাইরাস হলে সাহায্য নিবেন তা নিয়ে আলোচনা করা হলো।
  • অভিজ্ঞ মোবাইল টেকনেসিয়ান।
  • অভিজ্ঞ আইটি বিশেষজ্ঞ।
  • বিশ্বস্ত মোবাইল সার্ভিস সেন্টারের কর্মী।
  • ফোনের অফিশিয়াল কাস্টমার কেয়ার।
  • সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ।
  • আন্টিভাইরাস সফটওয়্যার বিশেষজ্ঞ।
  • মোবাইল সফটওয়্যার বিশেষজ্ঞ।
  • অনলাইন প্রযুক্তি সহয়তা প্রদান করি।
 হুটহাট করে অযথা মানুষের কাছ থেকে সাহায্য নেবেন না। যারা এ বিষয়ে অভিশপ্ত সে ধরনের মানুষের সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপর তার কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করবেন এতে আপনার এবং আপনার ফোনের জন্য বেশি ভালো হবে।

ভাইরাস সম্পর্কিত সাহায্য নিলেও যেসব তথ্য দিবেন না 

 ফোনে ভাইরাস বা মাল ওয়ার্ড ঢুকলে আমরা অনেক সময় অভিজ্ঞ মোবাইল টেকনিশিয়ান, বিশ্বস্ত মোবাইল সেন্টারের কর্মী এবং অফিসিয়াল কাস্টমার কেয়ার এর থেকে সাহায্য নিয়ে থাকি। তবে এ সাহায্য না হওয়ার সময় আপনার পার্সোনাল কোন তথ্য তাকে দিবেন না। আপনার ফোনের বিভিন্ন ধরনের পার্সোনাল তথ্য যা থেকে থাকলে সেগুলো দিবেন না। 

তথ্য যদি ভুল ব্যক্তির হাতে চলে যায় তখন আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তবে কাজ করার ক্ষেত্রে কিছু তথ্য লাগতে পারে সেসব তথ্য আপনি দিতে পারেন। এখন প্রশ্ন আসছে যে কি তথ্য দিবো এবং কি তথ্য দিবো না। আসুন জেনে নেই ভাইরাস হলে কি কি তথ্য দেবেন না। আপনার ফোনে স্ক্রিন লকে যে পাসওয়ার্ড বা প্যাটার্নি থাকুক না কেন সেটি কাউকে দিবেন না। 

আপনার ফোনে আশা যে কোন ক্ষেত্রে ওটিপি বা ভেরিফিকেশন কোড কাউকে দিবেন না। জিমেইল একাউন্টের এর পাসওয়ার্ড এবং ব্যাংকের তথ্য তো কখনোই দিবেন না। তার কাছে থাকা যে কোনো অশোশাল মিডিয়ার পাসওয়ার্ড দেবেন না। সিম কার্ডের গোপন তথ্য কাউকে দিবেন না। ফোনের ভাইরাস সম্পর্কিত সাহায্য নেওয়া মানে এই ফোনের সব তথ্য তাকে দেওয়া নয়। তবে কাজের ক্ষেত্রে যেসব তথ্য দেওয়া দরকার সেসব তথ্য দেবেন। উপরোক্ত যে তথ্যগুলো আমি উল্লেখ করেছি সেগুলো তথ্য দেওয়া থেকে বিরত থাকবেন।

শেষ কথা ফোনে ভাইরাস আছে কিনা কিভাবে বুঝবেন 

ফোনে ভাইরাস আছে কিনা কিভাবে বুঝবেন। প্রিয় পাঠক আজকের আর্টিকেলে আমরা জানলাম ফোনের মধ্যে ভাইরাস ঢুকলে কিভাবে বুঝবো। ফোনের মধ্যে ভাইরাস ঢোকার লক্ষণ সম্পর্কে জানলাম। ভাইরাস ঢোকার পর কি কি লক্ষণ দেখা যায় সেটিও জানলাম। ফোনের মধ্যে ভাইরাস থাকলে কিভাবে সেটি দূর করা যায় সে বিষয় সম্পর্কেও আমরা জানলাম।

 ফোনে ভাইরাস ঢুকলে যেসব কাজ করবেন না সে বিষয় সম্পর্কে জানলাম। ভাইরাস থেকে কিভাবে বাঁচবো সে সম্পর্কে জানলাম। ফোনে ভাইরাস হলে কি ধরনের ব্যক্তিগত ক্ষতি হয়। এবং আরো জানতে পারলাম যে ফোনে ভাইরাস ঢুকলে আমরা কোন ধরনের মানুষের থেকে সেটির জন্য সাহায্য নিতে পারি। সাহায্য নিলেও ওই মানুষকে কি তথ্য দেওয়া উচিত নয় সে বিষয়টিও কিন্তু আমরা জানতে পারলাম  পারলাম। 

 আজকের আর্টিকেলটি পরে যদি আপনি উপকৃত হন তবে এটি আপনার বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করতে পারেন। এবং আপনার যদি কোন মন্তব্য থেকে থাকে আর্টিকেলটি পড়ে তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং মনোযোগ সহকারে আপনি যে এই আর্টিকেলটি করেছেন সে জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।









এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কর্ম গাইডনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Taohida Behesti
Taohida Behesti
একজন ডিজিটাল মার্কেটার ও কর্ম গাইড ওয়েবসাইট এর অ্যাডমিন। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও প্রবাস ভ্রমন গাইড নিয়ে নিয়মিত লেখালেখি করেন।