পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় সমূহ
আমরা সকলেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই। তবে ঠিক ভাবে পড়াশুনা করতে চাইনা। আবার অনেকে আছে পড়াশোনা করে কিন্তু ভালো রেজাল্ট করে না। আজকের আর্টিকেলে কিছু টিপস বলবো
যা মেনে চললে আপনি একজন ভালো স্টুডেন্ট হতে পারবেন। তাই মনোযোগ সহকারে
আর্টিকেল টি পড়বেন।
পেজ সূচিপত্র :পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় সমহ
- পড়াশুনায় কিভাবে মনোযোগ বাড়াবেন তার উপায়
- পড়া ভুলে গেলে কিভাবে মনে রাখবেন জেনে নিন
- পরীক্ষার আগে কিভাবে পড়বেন আপনি কি জানেন
- প্রতিদিন কত ঘন্টা পড়াশুনা করা উচিত
- পড়াশোনার রুটিন কিভাবে তৈরি করবেন
- সকালে পড়াশোনা করার উপকারিতা জানুন
- রাতে পড়াশোনা করার উপকারিতা কি কি
- পড়াশোনায় কেন মনে বসে না জানতে চান
- পরীক্ষার আগে কিভাবে প্রস্তুতি নিবেন নিয়ম জেনে নেই
- পরীক্ষায় ভালো ফলাফল করার উপায়
- পড়াশোনায় ভালো ফলাফল করা নিয়ে আপনাদের প্রশ্ন
- শেষ কথা লেখকের মন্তব্য
পড়াশোনায় কিভাবে মনোযোগ বাড়াবেন তার উপায়
পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আমাদের সকলের আগে পড়াশোনায় মনোযোগী হতে
হবে। পড়াশোনায় মনোযোগী না হলে আমরা ঠিকভাবে পড়াশোনা করতে পারবোনা তখন আমাদের
পরীক্ষা রেজাল্ট খুব খারাপ হবে। তাই আগে আমাদের পড়াশোনায় মনোযোগ আনতে হবে।
সবার মনে একটা প্রশ্ন থাকে যে আমার পড়াশুনায় মনোযোগী হতে পারছি না তাহলে আমি
কি করবো। পড়াশোনায় মনোযোগী হতে হলে সর্বপ্রথম কারো থেকে প্রেরণা নিতে হবে
উৎসাহ নিতে হবে এবং আসল সমস্যাটা কোন জায়গায় সেটি বের করতে হবে। এর সঙ্গে
আপনার যেগুলো কাজে মনোযোগ নষ্ট হয় যেমন ফোন খেলাধুলা এগুলো থেকে কিছুটা বিরত
থাকতে হবে।সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকতে হবে।
আরও পরুনঃ পুরানো কাঁচের বোতল দিয়ে ফুলদানি বানানো
আজ কালকে এর ছেলেমেয়েরা সবাই গেমস খেলা নিয়ে ব্যস্ত থাকে।
পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এবং পড়াশোনায় মন বসানোর জন্য এই গেমস খেলা
থেকে বিরত থাকতে হবে নিজেকে। হ্যাঁ তবে সামান্য ও বিনোদনের জন্য গেম খেলা যাবে
যেমন পড়ার ফাঁকে ৩০ মিনিট থেকে এক ঘন্টা টাইম নিয়ে গেম খেলবে তারপর আবার
পড়তে বসতে হবে। পড়ার সময় ফোন একেবারে হাত দেওয়া যাবে না। আমরা পড়ার সময়
পাঁচ মিনিট পরে আবার ফোন হাতে নেই আমরা ভাবি যে কিছু একটা করব বলে ৫ মিনিট ফোন
নেই হয়ে যায় এক ঘন্টা। এভাবে আমাদের পড়ার মনোযোগ নষ্ট হয়ে যায় তাই পড়ার
সময় ফোন একদম কাছে রাখা যাবে না।
আবার আরেকটা বিষয় হচ্ছে আমরা বলি যে সকালে পড়িনি রাতে পড়বো।আজকে আমার
দিনটা ভালো যাচ্ছে না কালকে থেকে পড়বো। এভাবে কালকে থেকে পড়তে পড়তে বলে
কালকে আর আসে না। এরকম করতে করতে আমাদের পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে যায়।
তাই এমন করা যাবে না। পড়াশোনায় মন আনার জন্য আরেকটা ট্রিকস হচ্ছে বইয়ের উপর
আঙ্গুল ধরে ধরে পড়তে হবে। বর্তমানে সবচেয়ে সমস্যা হচ্ছে ফোন তাই পড়াশোনার
সময় আমাদের কাছ থেকে কোন অনেক দূরে রাখতে হবে। ফোন অনেক দূরে রাখলে আমাদের
পড়াশোনা ঠিক হবে এবং পড়াশোনার প্রতি মনোযোগ আসবে।
পড়া ভুলে গেলে কিভাবে মনে রাখবেন জেনে নিন
আমাদের মধ্যে অনেকে আছে যে অনেক বেশি পড়ে কিন্তু পড়া মনে রাখতে পারে
না। পড়া মনে না রাখতে পারে সে দুশ্চিন্তায় পড়ে যায়। আজকে পড়া মনে রাখা
নিয়ে কিছু কথা বলব। প্রথমে বলে রাখি যে একটু পরে তারপর বলে যে পড়া মনে নাই
তার জন্য কিছু করার নেই। তাকে আগে বেশি পড়তে হবে। আর যারা বেশি পড়ে কিন্তু
পড়া মনে থাকে না তাদের জন্য কিছু টিপস দিব। প্রথমত যে পড়ায় করবে সেটি লিখে
রাখবে।
লিখে রাখলে পড়া অনেকদিন পর্যন্ত মনে থাকে। দ্বিতীয়তঃ যখন একটা পড়া মুখস্ত
করবে তখন নিজের বাম হাতে মুষ্টি করে পড়বে এবং যখন পড়ার রিভাইজ দিবে তখন ডান
হাত মুষ্টি করে পড়বে তখন তাহলে পড়া মনে থাকবে। পড়া বুঝে বুঝে পড়তে হবে পড়া
হুট করে মুখস্ত করলেই হবে না। এক পড়া বারবার পড়তে হবে। একটি চ্যাপ্টার অন্তত
৩বার পড়তে হবে।আমাদের মাথার ব্রেন সাতদিন পর্যন্ত উনি এক শক্তিশালী হয়ে থাকে।
মাথার ব্রেন দুর্বল হতে থাকে। তাই একা পড়া সাত দিন পর পর করতে হবে একবারে
প্রথম থেকে পড়তে হবে না শুধু চোখ ভোলায় দেখলে হবে যাতে মেইন টপিকগুলো তুমি
বুঝতে পারো।
আমরা যে কোন কিছু করার পর যদি সেটি অন্য কাউকে শেখানোর চেষ্টা করি তবে
আমাদের ভ এটি অনেকক্ষণ মনে থাকবে। পড়া বুঝে পড়লে পড়া অবশ্যই মনে থাকবে।
উপরের দেওয়া টিপস গুলো মেনে যদি আপনি পড়াশোনা করেন তবে আপনার পড়া অবশ্যই মনে
থাকবে। পড়া মনে রাখার জন্য আপনাকে বুঝে বুঝে পড়তে হবে রিভাইজ দিতে হবে। পড়া
লিখে রাখতে হবে। তাহলে মনে রাখতে পারবেন।
পরীক্ষার আগে কিভাবে পড়বেন আপনি কি জানেন
পরীক্ষার আগে আমাদের কিভাবে পড়া উচিত সেটা আমরা সহজে বুঝে উঠতে পারি না।
পরীক্ষার আগে আমাদের মাথার মধ্যে অনেক টেনশন থাকে চাপ থাকে। পরীক্ষার আগে প্রথম
টেনশন প্রস্তুতির অভাব। সারা বছর না পড়ে যে সময় গুলো নষ্ট করে সেই সময় গুলো আর
পাওয়া যাবে না তাই এখন থেকে শুরু করে দিতে হবে। আমার দাওয়া দিক নির্দেশনা মানলে
আপনি কিছুটা হলেও উপকৃত হবেন।
যে আগে থেকে পড়েছে তার বেশি চিন্তা নেই।আর যে সারা বছর পরে না তার তো
পরীক্ষার আগে আরো কষ্ট। আর যারা সারা বছর পরে কিন্তু পরীক্ষার আগে কনফিউজড হয়ে
যায় যে কিভাবে পড়বে না করবে এসব নিয়ে। এখন আলোচনা করব যে পরীক্ষার আগে
কিভাবে পড়া উচিত একজন ভালো শিক্ষার্থীর। পরীক্ষার আগে নতুন কিছু না পড়ে আগে
যেগুলো পড়া আছে সেগুলোর বারবার রিভিশন দিতে হবে।
যদি কোন কিছু করার নোট করা থাকে কিংবা পড়ার সময় যেগুলো গুরুত্বপূর্ণ বলে
মার্ক করে রেখেছিলেন সেগুলো বারবার পড়া । পরীক্ষার ১ মাস আগে একটি রুটিন বানিয়ে
নাওয়া। সেই রুটিনে আপনি কখন কোন সাবজেক্ট পড়বেন সেভাবে সাজিয়ে নিতে পারেন।
এভাবে পরীক্ষার আগে রুটিন ও নিয়ম মাফিক পড়তে হবে। পরীক্ষার আগে অংক বেশি বেশি
করতে হবে। প্রতিদিন ৩ ঘন্টা অংক করতে হবে। এছাড়া বাকি সব বিষয় গুলিও পড়তে হবে।
প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করা উচিত
আমরা সকলে অনেক দুশ্চিন্তায় পড়ে যাই যে আমরা প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করবো।
আবার আমরা এটাও ভাবি যে ক্লাস টপার রা দিনে রাতে কত পড়াশুনা করে। দিনে কত ঘন্টা
পড়াশোনা করতে হবে এটি একটি ভুল প্রশ্ন। তোমার ব্রেন এর প্রতি নির্ভরশীল এটা।
তোমার ব্রেন যদি এক্টিভ হয় তবে ১০ ঘন্টার পড়া তুমি ৩-৪ ঘন্টায় পড়ে ফেলতে পারবে।
অনেকের মা বাবা বলে যে ওই কত পড়ে ওই কত পড়ে। তারপর এই কথা শুনে আমরা বই নিয়ে
বসে পড়ি।পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তুমি কত খন বই নিয়ে বসে আছো এইটা মাটার করে
না। এইটা মাটার করে যে তুমি কতক্ষন পড়লে।তোমার যতক্ষণ মনেচায় তুমি ততক্ষন পড়তে
পারো। ধরো তুমি ৪-৫ ঘন্টা পড়বে। কিন্তু এই ৪-৫ ঘন্টা তোমার মনে করতে হবে তোমার
জীবনে পড়াশোনা ছাড়া কিছুই নেই। একদম মনোযোগ সহকারে পড়তে হবে তোমার।
ওই ৪-৫ ঘন্টা তোমাকে অন্য কোনো কিছুর প্রতি মনে দাওয়া যাবে না শুধু পড়াশোনা।
আগে পড়ে কি করবে এইটা না ভেবে শুধু ওই ৪-৫ ঘন্টা পরেই যাবে। আসলে আমি যে বলছি
৪-৫ ঘন্টা মানে ৪-৫ ঘন্টা না। তোমার যত মনে চাইবে ততক্ষন শুধু মনোযোগ দিয়ে পড়ে
যেতে হবে। তাহলে অনেক বেশি পড়া অল্প সময়ে পড়তে পারবে।
পড়াশুনার রুটিন কিভাবে তৈরি করবেন
পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে আমাদের সবার আগে একটি ভালো রুটিন তৈরি করতে
হবে। এখন অনেকেযদি তুমি সকালে সন্ধে বিকেলে বসে বসে পড়াশুনা করছো। কিন্তু তোমার পড়া মুখস্ত
হচ্ছে না। একই পড়া বার বার পড়তেছো তাও মুখস্থ হচ্ছে না। তাই সকালে ভোরে উঠে
নামাজ পড়ে কুরআন পড়ে পড়তে বসাই হচ্ছে উত্তম সময়।সকালে পড়লে ১০ ঘন্টার পড়া ১
ঘন্টায় পড়া যায়।সকালে উঠে পড়তে বসলে মনে ভালো থাথে ব্রেন ফ্রেশ থাকে। মানুষের
মাথায় রাত ৩ টার পর থেকে আলফা তরঙ্গ সৃষ্টি হয়। তখন সবকিছু খুব সহজে মনে
থাকে।
সকালে পরার কিছু উপকারিতা নিচে দাওয়া হলো
- সকালে উঠলে মানসিক শান্তি ও চাপ কম থাকে। তাই পড়লে পড়া খুব সহজেই মুখস্ত হয়ে যায়।
- শরীর থাকে সুস্থ ও চলমনে এতে করে পড়াই মন বসে।
- পড়াশোনায় মনোযোগ ও কর্মক্ষমতা বাড়ে সকালে উঠে পড়লে।
- সময় ব্যবস্থা পোনা ভালো থাকে সকালে তাই পড়া ভালো হয়।
- সকালের পরিবেশ ভালো থাকে বিধায় নিজের মতো করে পড়া যায়।
সকালে উঠে পরার উপকারিতা অনেক বেশি।তাই সকলের উচিত সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে
নামাজ পড়ে পড়তে বসা।
রাত জেগে পরার উপকারিতা জেনে নিন
অনেকে মনে করেন রাতে পড়া ভালো। তবে রাতে জেগে পড়াশোনা করলে নিজের শরীরের অনেক
ক্ষতি হতে পারে। আর কেউ কেউ মনে করেন যে রাতের পরিবেশ নিস্তব্ধ থাকবে এই সময়
পড়ার উপর মনোযোগ ধরে রাখা খুব সহজ হবে। কিন্তু দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়াটি
চালিয়ে গেলে শরীরের অনেক ধরনের ক্ষতি হবে। আবার রাতে পড়াশোনা করার কিছু
উপকারিতা রয়েছে কিন্তু উপকারিতা থাকা সত্ত্বেও এটির অপকারিতা অনেক বেশি। বলার
কিছু উপকারিতা জেনে নেই চলুন।
আরও পড়ুনঃ নষ্ট ঝাড়ু দিয়ে পাখির বাসা বানানো
রাতে একটা টপিক পড়লে সেটা দীর্ঘ সময় ধরে মনে রাখতে পারবেন। রাতের
বেলায় তাপমাত্রা বেশি ঠান্ডা থাকে তাই এই সময় পড়তে খুব একটা ভালোই লাগে।
রাতের নিস্তব্ধ পরিবেশ মনোযোগ বাড়াতে ও সাহায্য করে। রাত জেগে পড়ুয়া
স্টুডেন্টদের এলার্ট থাকা এবং কনফিডেন্সের ক্ষমতা বেশি থাকে। কিন্তু রাত জেগে
পড়ার যে অ পকারিতা আছে এবার চলুন সেগুলো দেখে নিন।
রাত জেগে পড়ার পর শরীর খারাপ লাগে এবং পরের দিন খুব অস্বস্তি লাগে এবং
পড়াশোনায় মন বসে না । রাত জেগে পড়ার ফলে যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে কি
করা উচিত তোমার যদি রাত জেগে পড়তে খুব ভালো লাগে কিংবা সুবিধা হয় তাহলে তুমি
মাঝে মাঝে রাত জেগে পড়তে পারবে কিন্তু প্রতিদিন পড়ার কারণে শরীরের অনেক ক্ষতি
হয়ে যাবে। ওর আলোচনা থেকে বোঝা যায় রাত থেকে দিনে পড়ায় বেশি ভালো শরীরের
জন্য।
পড়ায় কেন মন বসে না আপনি কি জানেন
আমরা অনেকেই সারাক্ষণ বই ফেলে বসে থাকি কিন্তু হাতে ফোন নিয়ে থাকি। বই
খোলা রেখে সারাক্ষণ শুধু ফোনের মধ্যে ইউটিউব ফেসবুক ক্রল করতে থাকি। ১০ মিনিট
করতে করতে এক ঘন্টা ফোন নিয়ে বসে থাকা হয়ে পড়ে। পড়া আর হয়ে ওঠে না। আমাদের
সকলের পড়ায় না মন বসার সবচেয়ে বড় কারণ হচ্ছে হাতে থাকা মোবাইল ফোন। আমি
বলছি না মোবাইল ফোন ফেলে দিতে। ব্যবহার করতে কিন্তু এটি একটা লিমিট এর মধ্যে।
পড়াশোনায় মন না বসার আরেকটি কারণ হচ্ছে ভয়ের ভীতির। রেজাল্টের ভয়ের
কারণে অনেকের পড়াশোনায় মন বসে না। অনুপ্রেরণার অভাবে পড়াশোনায় মন বসে না ।
কেন পাড়াশোনা করছে এ কথা ভেবেই আমরা থেকে মন উঠে যায়।
পরীক্ষার আগের রাতের প্রস্তুতি জেনে নেই
আপনাকে মনে করে যে পরীক্ষার আগের দিন রাতে সারারাত পড়ে পরীক্ষা দিবে।
কিন্তু পরীক্ষার আগের দিন সারারাত কখন যাবে না। পরীক্ষার আগে দিনে নিয়ম অনুসারে
পড়তে হবে। পরীক্ষার আগের দিন রাতে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। এবং
যেটুকু পড়বেন তার মধ্যে কিছু করণীয় আছে আপনি পরীক্ষার আগের যতগুলো পড়েছেন
আপনি সেটি নিজে নিজেকে পরীক্ষা দেন।
নিজের কাছে নিজে যদি পরীক্ষা দিতে না পারেন তবে। বইয়ের চ্যাপ্টার গুলো অথবা
গাইড এর মধ্যে থাকা কিছু প্রশ্ন আপনি ছবি তুলবেন। ছবি তোলার পর এআই কে দিবেন সে
আপনাকে এম সি কিউ করে দিবে এবং আপনি তার কাছে উত্তর দিতে পারবেন এবং নিজে বুঝতে
পারবেন যে আপনার কোথায় সমস্যা। নতুন পড়া না পড়ে পুরনো গুলা রিভিশন
দিতে হবে।
পরীক্ষার আগের রাতে মাথা ঠান্ডা রাখতে হবে কোন ধরনের চাপ নেওয়া যাবে না সব
রকমের টেনশন থেকে মুক্ত রাখতে হবে নিজেকে। কিন্তু এটি তো একটি চ্যালেঞ্জিং
বিষয়। তবুও একটু চেষ্টা করতে হবে।
পরীক্ষায় ভালো ফলাফল করার উপায় জেনে নেই
পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তোমাকে আগে জানতে হবে কোন জায়গায়
ফোকাস করা দরকার এবং কোন জায়গা থেকে প্রকাশ করানো দরকার। ক্লাসে এবং টিউশনে
যেগুলো তোমাকে পড়ানো হবে সেগুলো একটি খাতায় নোট করে রাখতে হবে এবং বাসায়
গিয়ে সেগুলোর ২৪ ঘণ্টার মধ্যে যেকোন ১ থেকে ২ ঘণ্টা পড়তে হবে।
যে চ্যাপ্টারগুলো পড়াবে সেগুলো বুঝে বুঝে পড়বে অযথা মুখস্ত করে লাভ নেই। যদি
সিলেবাস শেষ হয়ে যায় তবে কোশ্চেন অ্যানসার গুলো দিতে হবে।গাইড এর মধ্যে
যেগুলো বোর্ড প্রশ্ন সেগুলো সলভ করতে হবে।অন্তত ৩ ঘন্টা অংক করো।বুঝে বুঝে পড়ো।
একজন ভালো স্টুডেন্ট হতে হলে তোমাকে লাইফ থেকে অনেক কিছু বাদ দিতে হবে।
বাজে বন্ধদের সাথে মিশলে পড়াশোনা খারাপ হবে। রেজাল্ট খারাপ হবে। বেশি ফোনে
চালানো যাবে না। বেশি ফোনে দেখলে রেজাল্ট খারাপ হবে।
পরীক্ষায় ভালো ফলাফল করা নিয়ে আপনাদের কিছু প্রশ্ন
আমাদের মনে বিভিন্ন প্রশ্ন থাকে। পরীক্ষায় ভালো ফলাফল করা এবং একজন ভালো
স্টুডেন্ট হওয়া নিয়ে আপনাদের কিছু প্রশ্নও উত্তর।
- প্রশ্নঃ বইয়ের প্রতি বেশি সময় দিতে হবে?
- উত্তরঃ যে বিষয়ে বেশি দুর্বল ঐটার প্রতি।
- প্রশ্নঃকখন পড়তে বসা সবচেয়ে বেশি ভালো?
- উত্তরঃফজরের নামাজের পর।
- প্রশ্নঃকখন পড়লে শরীরের ক্ষতি হয়?
- উত্তরঃরাত জেগে পড়লে।
- প্রশ্নঃকিভাবে পড়তে হবে?
- উত্তরঃমুখস্ত না করে বুঝে বুঝে পড়তে হবে।
- প্রশ্নঃরুটিন কি রাখতেই হবে?
- উত্তরঃঅবশ্যই রাখতে হবে।
- প্রশ্নঃফোনে কি ব্যবহার করা যাবে না?
- উত্তরঃঅবশ্যই যাবে তবে অল্প কিছুক্ষনের জন্য।
শেষ কথা লেখকের মন্তব্য
উপরোক্ত তথ্য অনুযায়ী চললে অবশ্যই পরীক্ষায় ভালো করতে পারবেন এবং ভালো
স্টুডেন্ট তৈরি হতে পারবেন। পড়াশোনায় মনোযোগ নষ্ট করে এমন জিনিস দূরে
রাখুন। এবং একটি রুটিন বানিয়ে সেই রুটিন অনুযায়ী পড়াশোনা করুন। যত দ্রুত
সম্ভব ঘুম থেকে উঠে নামাজ পড়ে পড়াশোনা শুরু করে দিবেন। রাত জেগে পড়া থেকে
বিরত থাকুন। জোরে জোরে না পরে বুঝে পরুন।
আর্টিকেলটি পরে উপকৃত হলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। আপনার কোন
প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য
ধন্যবাদ ।


.webp)
কর্ম গাইডনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url